দেশের উন্নয়নবিরোধীরাই ছেলেধরা গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ্। রাজশাহীতে ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে শুক্রবার নিজ সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখায়ের আলম, সহকারী পুলিশ সুপার সুমন দেব ও সহকারী পুলিশ সুপার রুবেল আহমেদ।
