গলাচিপায় ছেলেধরা ও গলা কাটা বিরোধী কমিউনিটি পুলিশিং সভা

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩৯

গলাচিপায় শুক্রবার বিকেলে গলাচিপা পৌরসভা চত্বরে জেলা পুলিশের আয়োজনে ছেলেধরা ও গলা কাটা গুজব বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। এতে বক্তব্য রাখেন, গলাচিপা প্রেসক্লাবের একাংশের সভাপতি মলয় দত্ত, অপর অংশের সভাপতি খালিদ হোসেন মিলটন, পৌর কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস, মো. শাহীন প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে গলা কাটা ও ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে দেশকে অস্থিথিশীল করতে চায়। সারাদেশে প্রশাসন ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এসব অবাস্তব ও ভিত্তিহীন  গুজবের কথা দেশবাসীর কাছে তুলে ধরছি। দেশের মানুষ এখন সঠিক বিষয় বুঝতে পেরেছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। গুজবের কোন তথ্য পেলে বা কাউকে সন্দেহ হলে আইন হাতে তুলে নেবেন না, সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর পাঠাবেন।