আজ শনিবার পল্লীসংগীতের কিংবদন্তি শিল্পী আবদুল আলীমের ৮৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকালে আবদুল আলীম ফাউন্ডেশন শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন শিল্পীর ওপর বিশেষ অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। —প্রেস বিজ্ঞপ্তি
