এগিয়ে গিয়েও মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৩:১৬

এক গোলের লিড নিয়েও জয় পেলো না বাংলাদেশ। মালয়েশিয়ায় কাছে ৪-১ গোলে হেরে হকি এশিয়া কাপ শুরু করলো লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম।

শুক্রবার (২৯ আগস্ট) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে দারুণ লড়াই করে বাংলাদেশ। মালয়েশিয়া একাধিক সুযোগ তৈরি করলেও বাংলাদেশের রক্ষণে এসে আটকে গেছে।

‎‎দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে আনন্দে ভাসান আশরাফুল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। ২৪ মিনিটে আশ্রান হামসানি গোল করলে  ১-১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।

‎তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের জন্য হন্যে হয়ে আক্রমণ করে। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন আখিমুল্লাহ। স্কোরলাইন ২-১ হওয়ার পর বাংলাদেশ একটু তেড়েফুঁড়ে আক্রমণ চালায়৷ তাতে অবশ্য গোল আদায় করতে পারেনি। উল্টো চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল হজম করেছে।

May be an image of 4 people, people playing tennis, people playing football and text that says

শক্তির বিচারে বাংলাদেশের বেশ এগিয়ে মালয়েশিয়া। র‍্যাংকিংয়ে  তারা বাংলাদেশ থেকে ১৭ ধাপ এগিয়ে। ২০২২ এশিয়া কাপে এই মালয়েশিয়ায় কাছে ৮-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে ২০১৮ এশিয়ান গেমসে একই প্রতিপক্ষের কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচ