সিলেট স্টেশন ক্লাবে বৃষ্টি দিনের গান

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০০:০১

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে ক্লাবের নবাগত সদস্য মো. ফয়জুল আনোয়ার, লুত্ফুর রহমান ও ওহিদুজ্জামান চৌধুরী এর সম্মানে ২৫ জুলাই রাতে ক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা ও বৃষ্টিদিনের গানের আয়োজন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট ই ইউ শহিদুল ইসলাম অ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ বেগম মুমিনুন নেসা, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির প্রমুখ। ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. জামাল ইয়াকুব প্রমুখ।