শোক সংবাদ

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০০:০২

মাওলানা মোস্তফা

সীতাকুণ্ডে একই মসজিদে ৩০ বছর যাবত্ খতিবের দায়িত্ব পালনকারী মাওলানা মোস্তফা (৫৪) আর নেই। গতকাল শুক্রবার সকাল ১১টায় পৌরসদরের আলিয়া (এমএ) কামিল মাদ্রাসা মাঠে মাওলানা নুরুল মোস্তফার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন লিভার রোগে অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার রাত ৭টায় চমেক হাসপাতালে মারা যান। মাওলানা মোস্তফা কলেজ রোডের পাক্কাঘাট মসজিদে দীর্ঘ ৩০ বছর যাবত্ খতিব হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করাসহ পৌরসদরের যুবাইদিয়া মহিলা ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি ২ মেয়ে, ১ ছেলে ও স্ত্রী রেখে যান।

মাহবুবা হাই

অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুলের মা মাহবুবা হাই ২৫ জুলাই আমেরিকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।