বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৯:১৭

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই নতুন করে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় দেশটির বিভিন্ন টেলিভিশন, জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক অংশ নেন। আলোচনার পর দৈনিক ইত্তেফাকের প্রদায়ক এস এম ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক এবং দৈনিক কালবেলা প্রতিনিধি ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), আবদুল আলিম সাইফুল (নিউজ২৪), এম এনাম হোসেন (ঢাকা প্রতিদিন), গিয়াস উদ্দিন সিকদার (দৈনিক সমাচার)। যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ (শীর্ষ নিউজ ও দৈনিক সংবাদ বাংলাদেশ), অর্থ সচিব মামুনুর রশীদ (সংগ্রাম প্রতিদিন) ও সদস্য ফখরুদ্দিন মুন্না (গাজী টিভি), আমিনুল হক (খোলা কাগজ ৭১ টিভি), গিয়াস উদ্দিন (চট্টলার খবর)। 

এছাড়া পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। এতে ভাল সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবকে প্রধান উপদেষ্টা করা হয়।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নবঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এস এম ফয়জুল্লাহ শহীদ। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক কামরুল হাসান জনি ও যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ।

আলোচনায় বক্তারা সংগঠনের ঐক্য, স্বচ্ছতা এবং সাংবাদিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

ইত্তেফাক/এএইচপি