ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রচন্ড বৃষ্টিপাতে রাস্তা-ঘাট ডুবে গেছে। দমকা হাওয়ায় অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ে। বিমানবন্দরেও পানি ঢুকেছে। এমনকি পানির কারণে অনেক বিমান বিমানবন্দরে ওঠা-নামা করতে পারেনি। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের প্রবেশপথ পানিতে ডুবে গেছে। এমনকি বিমান ওঠা-নামার রানওয়েতেও পানি জমেছে। অন্তত ১৭ টি ফ্লাইট ফিরিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো ফ্লাইট ছাড়তে এক থেকে দেড় ঘন্টা দেরি হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, গড়ে প্রতি ফ্লাইটে ৩০ মিনিট দেরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিভিন্ন স্থানে ট্রেন সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে। বেসরকারি আবহাওয়া বিভাগ স্কাইমেট জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। প্রায় দুই ঘন্টা ধরে টানা বৃষ্টিপাতের ফলে রাস্তা-ঘাট ডুবে যায়। রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। -এনডিটিভি
