অমিত শাহের ‘শিরশ্ছেদ’ নিয়ে তৃণমূল নেত্রীর মন্তব্যের পর ক্ষুব্ধ বিজেপি

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২০:৫৬

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রের মন্তব্যের জেরে ক্ষুব্ধ হয়েছে বিজেপি। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, মহুয়া বলেছেন, যদি অমিত শাহ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করতে ব্যর্থ হন, তাহলে তার শিরশ্ছেদ করা উচিত।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

এরপর ছত্তিশগড় পুলিশ রায়পুরে তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা এবং অভিযোগ তোলার অভিযোগ আনা হয়েছে।

মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদের পরিকল্পনাও করেছে। দলটির মহিলা শাখা সোমবার দুপুর ২টায় কলকাতায় পদযাত্রা করবে।

ছত্তিশগড় বিধানসভার স্পিকার ও বিজেপি নেতা রমন সিং বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল সাংসদের মন্তব্য শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছে। এই ধরনের শব্দগুলো আমাদের প্রধানমন্ত্রীকেও বর্ণনা করার জন্য ব্যবহার করা হচ্ছে।

বিজেপির অমিত মালব্য শ্রীমতি মহুকাকে কতাক্ষ করে বলেন, 'সারা বছর আপনি তৃণমূলী, আর নির্বাচনের সময় সনাতনী? যে কেউ একই সাথে হিন্দু এবং তৃণমূল সমর্থক হতে পারে না!'

তবে তৃণমূল নেত্রীর পক্ষে রাজ্যটির মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, মহুয়া বোকা নন যে তিনি কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে অসম্মান করবেন। বিজেপিই বাঙালিদের অসম্মান করছে। তারা মহুয়াকে টার্গেট করছে, কারণ তিনি সংসদে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর।

ইত্তেফাক/এসকে