বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিএনপি অস্ট্রেলিয়া শাখার উদোগে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সিডনির লাকেম্বা পেরেডে অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং পরিচালনায় সাধারণ সম্পাদক বিএনপি অস্ট্রেলিয়ার মোহাম্মদ আবুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে প্রেরিত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভ শর্মা শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্পের প্রশংসা করেছেন। তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা, অধিকার ও সাংবিধানিক শাসন পুনরুদ্ধারের জন্য যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন,তা প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, উপদেষ্টা মন্ডলীর সদস্য রুহুল আহম্মেদ সওদাগর,সহ সভাপতি এসএম নিগার এলাহী চোধুরী,এডভোকেট মোবারক হোসেন,কামরুল হাসান আজাদ,মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু,আব্দুল মালেক মানিক, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু,মো.খাইরুল কবির পিন্টু,মোহাম্মদ কুদ্দুসুর রহমান,যুবদলের সভাপতি ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিন,আরমান হোসেন ভূইয়াঁ, এসএম খালেদ,নিউসাউথওয়েস বিএনপি র সভাপতি মোহাম্মদ ইরফান খান,প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা,মৌহাইমেন খান চৌধুরী মিশু,যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সবার আগে বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মেহদী এবং অনন্যা ।
