রেজাল্ট নিয়ে কারণ দর্শানোর আইডিয়া

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৯:৩০

এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত রেজাল্ট না হওয়ায় বন্ধুবান্ধব, প্রতিবেশী ও আত্মীয়দের যা বলে আপনি জবাবদিহি থেকে বাঁচতে পারেন।

v ডিম খেয়ে পরীক্ষা দিয়েছিলাম।

v স্যার হয়তো বউয়ের সাথে ঝগড়া করে খাতা কেটেছে, তাই নম্বর কম দিয়েছে।

v আমার খাতা সামনের জন কপি করেছে। কিন্তু ওই খাতা আগে থাকায় স্যার হয়তো আমাকেই কপিবাজ ভেবে নম্বর কমিয়ে দিয়েছে।

v খাতায় এডিস মশা বসেছিল। দেশ বাঁচাতে আমি তা মারতে গিয়ে পুরো খাতা লাল হয়ে গিয়েছে। আর স্যার লাল কালি ব্যবহার করেছি ভেবে খাতায় নম্বর কমিয়ে দিয়েছেন।

v আমি অতি সৃজনশীল ছিলাম। কিন্তু স্যার তা বুঝতে পারেননি।

v পদ্মাসেতুর জন্য মাথা নেওয়ার গুজব আমি পরীক্ষার আগেই শুনেছিলাম। তাই একপ্রকার ভয়ে ভয়ে পরীক্ষা দিতে গিয়ে আমার এই দশা।