সম্প্রতি এক মহিলা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি দেখা করে তার (ভুয়া) অভিযোগ তুলে ধরেছেন। ডোনাল্ড ট্রাম্পের কাছে আরো যেসব বিষয়ে অভিযোগ করা যেতে পারে, তা নিচে দেওয়া হলো। অভিযোগগুলো গবেষণা করে বের করেছেন প্রখ্যাত অভিযোগ বিশেষজ্ঞ নীরব চন্দন
v স্বামী যদি স্ত্রীকে শপিং এ নিয়ে যেতে গড়িমসি করে তাহলে বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি অভিযোগ আকারে পেশ করা যেতে পারে।
v স্ত্রীর বানানো রুটি যদি মানচিত্রের আকার ধারণ করে তাহলে তার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করা যেতে পারে।
v প্রেমিক যদি প্রেমিকাকে দামি গিফট না দেয় অথবা দামি রেস্টুরেন্টে না নিয়ে যায়, সেক্ষেত্রেও প্রেমিকা কর্তৃক ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ উত্থাপন করা যেতে পারে।
v অন্যদিকে প্রেমিকা যদি প্রেমিকের সঙ্গে সারারাত ফোনে কথা না বলে অথবা প্রেমিকের চাহিদা মতো দেখা না করে, সেক্ষেত্রে প্রেমিক কর্তৃক ডোনাল্ড ট্রাম্পের কাছে তা অভিযোগ হিসেবে তুলে ধরা যেতে পারে।
v ছোট ছেলেমেয়েদের খেলনা কেনার বায়না না মিটালে পিতার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করা যেতে পারে।
v দোকানদার কর্তৃক সিগারেটের দাম বেশি রাখলে দোকানির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করা যেতে পারে।
v চটপটিওয়ালা চটপটিতে ঝাল বেশি না দিলে চটপটিওয়ালার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি অভিযোগ করা যেতে পারে।
v বাস কন্ডাক্টর পাঁচ টাকার ভাড়া দশ টাকা চাইলে তা অভিযোগ আকারে ডোনাল্ড ট্রাম্পের কাছে পেশ করা যেতে পারে।
v বাড়ির মালিক ব্যাচেলার ভাড়া না দিলে ডোনাল্ড ট্রাম্পের কাছে তার বিষয়ে অভিযোগ করা যেতে পারে।
v বিভাগীয় সম্পাদক লেখকের মানহীন লেখা না ছাপালে মানহীন লেখক কর্তৃক ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ পেশ যেতে পারে।
খিলক্ষেত, ঢাকা।
