বাহ্যিকতা নয়, মনটাই আসল!

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৯:৩৫

খবর :সরকারি কর্মকর্তারা সরল মনে ঘুষ নিলে কোনো সমস্যা নেই :দুদক চেয়ারম্যান

মেসের বুয়া ও ব্যাচেলরের মধ্যে কথোপকথন—

খালা, আলুর তরকারিতে এত ঝাল দিচ্ছেন কেন?

০০০

‘সরল মনে’ দিছি বাপজান!

০০০০

দুই বন্ধুর মধ্যে কথোপকথন—

ভাই, তুই এত মেয়ের সঙ্গে প্রেম করিস কেন?

০০০০

ওরে হতচ্ছাড়া, ‘সরল মনে’ অনেকগুলো প্রেম করলে দোষের কিছু নাই।