তাকে আর কী কী বলা যায়,
সেগুলো জানাচ্ছেন সুদিপ্ত কুমার নাগ
তাকে বলে দিও, নতুন ডেটিং শুরু করেছি, এজন্য এ মাস থেকে ২ হাজার টাকা বেশি পাঠাতে হবে।
তোর বাবা বলেছে যে, ‘তাকে বলে দিও, এই মাস থেকে আর টাকা পাঠানো হবে না।’
বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা মাকে মেসেজ দিয়ে বাবার কাছে এভাবে মাসের টাকা চাইতে পারে।
০০০০
সে বলেছে, ‘তাকে বলে দিও, অ্যাসাইনমেন্ট না করে দিলে কোনো কিছু রান্না করে পাঠানো হবে না।’
তাকে বলে দিও, আজ রাতে যেন মুরগির মাংস আর ইলিশ ভাজা রান্না করে আমার হলে পাঠায় দিতে।
প্রেমিক তার প্রেমিকার কাছে প্রেমিকার বান্ধবীর মাধ্যমে এভাবে মেসেজ পাঠাতে পারে।
০০০
তাকে বলে দিস, কালকের মধ্যে ওয়াশিং মেশিন না কিনলে কাপড়চোপড় কাচা বন্ধ।
বাবা বলেছে, ‘তাকে বলে দিও, যতদিন না ভারতীয় সিরিয়াল দেখা বন্ধ হবে, ততদিন কোনো দাবি পূরণ হবে না।’
স্ত্রী তার ছেলের মাধ্যমে স্বামীর কাছে এভাবে কোনো দাবি দাওয়া পেশ করতে পারে।
০০০
কোনো ছেলে তার ঘনিষ্ঠ বান্ধবীর কাছে এভাবে প্রেমের প্রস্তাব পাঠাতে পারে।
তাকে বলে দিও, আমি তাকে খুব ভালোবাসি এবং বিয়ে করতে চাই।
সে বলেছে, ‘তাকে বলে দিও, এই প্রস্তাবটা আমার বাবার কাছে সাহস করে বলতে।’
