কানের গোড়ায় ভু ভু করা
স্বভাব যখন ছাড়ছি না,
মশারে তুই রাজত্ব কর
আমরা তো আর পারছি না।
সর্ব শরীর জ্বলে ফোলে
রক্ত বেরুই হুল আঁচড়ে,
ভ্যা ভ্যা করে গরু ছাগল
রাত দুপুরে তোর কামড়ে।
অনায়াসে হাঁচি কাশি
আসে কয়েল জ্বালালে,
একটি কথা শুনরে মশা
মানব দেহ ছাড়ড়ে চষা
বেঁচে যেতাম আমরা সবাই
অন্য কোথাও পালালে!
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা।
