এই জমানাটা বদলেছে তাই
গাহি মশকের গান সে—
মশকেরা বড়! উহাদের ভয়ে
মানুষের প্রাণ পানসে!
মশকের মাঝে ডেঙ্গু রয়েছে
রয়েছে চিকুনগুনিয়া
অফিসের মাঝে মশকের ভয়
যাই না অফিস শুনিয়া!
মানুষের চেয়ে মশকের মাঝে
রয়েছে অধিক শক্তি
আমরা মানুষ ভয় করে তাই
করি মশকেই ভক্তি!
সাবাস মশক, তাহাদের জয়ে
আমি লিখি তাই কিসসা
তাহাদের চাওয়া—পূরণ হবেই
পাবে যাবতীয় হিস্যা!
