উন্নতির জায়গা দেখছে শ্রীলঙ্কা

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:১২

আজ দ্বিতীয় ওয়ানডেতেও জয় পেতে মরিয়া শ্রীলঙ্কা। যদিও, বিশ্বকাপের ব্যর্থতা ভুলে সিরিজ জয়ের মিশনে নামা দলটির অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে এখনো উন্নতির অনেক জায়গা দেখছেন। তিনি বলেন, ‘গেল কয়েক মাস ধরে ছেলেরা ভালো পারফরমেন্স করছে। বিশ্বকাপে এবং আজকের ম্যাচেও ভালো করেছে। তারা শতভাগ দিচ্ছে। আমরা সঠিক পথেই রয়েছি। তবে আমাদের কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। আমরা আজ ব্যাটিং ভালো করেছি, বোলাররাও ভালো করেছে। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজ জিততে চাই আমরা।’ আজ জিতলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে যাবে শ্রীলঙ্কা।