জয় দিয়ে এশিয়া সফর শেষ বার্সার

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:১৬

বার্সেলোনা এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তার দল ভিসেল কোবেকে ২-০ গোলে হারিয়েছে। চেলসির বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিলো দলটি। দ্বিতীয় ম্যাচে গতকাল শনিবার ভিসেল কোবের মুখোমুখি হয়েও নিজেদের সামর্থ্য অনুসারে খেলতে পারেনি দলটি। অন্যদিকে প্রতিপক্ষ ভিসেল কোবে শিবিরে ছিলেন ইনিয়েস্তা, ডেভিড ভিয়া ও সার্জি স্যামপারের মতো সাবেক বার্সেলোনা খেলোয়াড়রা। ইনিয়েস্তা বিভিন্ন সময়ে ব্যক্তিগত নৈপুণ্যে কিছু সুযোগ সৃষ্টি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি কোবে। অন্যদিকে গোলশূন্য প্রথমার্ধের পর বদলি খেলোয়াড় কার্লোস পেরেজ জোড়া গোল পেলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।