মিনি রঞ্জি ট্রফি

আজ শুরু সেমির লড়াই

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:১৭

ভারতের কর্নাটকে চলমান ড. কে থিম্মাপিয়া স্মৃতি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। প্রথম রাউন্ডে নিজেদের ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে তারা উঠেছে সেমিফাইনালে। আজ থেকে শুরু হওয়া সেরা চারের লড়াইয়ে বিসিবি একাদশের প্রতিপক্ষ ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে স্থানীয় কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ। ‘বি’ গ্রুপের সেরা বিসিবি একাদশ। ‘সি’ গ্রুপের সেরা ছত্তিশগড়। আর ‘ডি’ গ্রুপের সেরা অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ।

বিসিবি একাদশের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুর আলুর-১ মাঠে। অন্যদিকে আলুর-২ মাঠে আরেক সেমিফাইনালে লড়বে কর্নাটক ও অন্ধ্র।