মাইলস্টোন ট্র্যাজেডি

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ৩ শিক্ষার্থী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও তিন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।

ছাড়পত্র পাওয়া তিন শিক্ষার্থী হল-আলভিরা (১০), সামিয়া (১০) ও নুসরাতকে (১২)। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, এ নিয়ে বিমান দুর্ঘটনায় দগ্ধ মোট ২৩ জনকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো ১৩ জন দগ্ধ রোগী সেখানে চিকিৎসাধীন আছেন।

গত ২১ জুলাই উড্ডয়নের কয়েক মিনিট পরই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দুইতলা ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাইলটসহ ৩৫ জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

ইত্তেফাক/এমএএস