দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিত্সক সংকট চলছে। এতে চিকিত্সাসেবা হতে বঞ্চিত হচ্ছে রোগীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে ৫৭ জন চিকিত্সকের স্থলে আছেন ২৫ জন। ৩২টি পদই দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস সূত্রে জানা গেছে, এই হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। এর মধ্যে সহকারী পরিচালকের একটি পদ, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন), সিনিয়র কনসালটেন্ট (কার্ডিও), সিনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারি), সিনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া), সিনিয়র কনসালটেন্ট (নেফ্রোলজি), সিনিয়র কনসালটেন্ট (ইএনটি), সিনিয়র কনসালটেন্ট (শিশু), সিনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট এর পাঁচটি পদে। রেজিস্টার ফিজিশিয়ান, মেডিসিন পদ একটি, আর এস সার্জারি গাইনির দুইটি পদ, সহকারী রেজিস্টারের পাঁচটি পদ, রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট ও মেডিক্যাল অফিসারের একটি পদে চিকিত্সক নেই।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, পদগুলো পূরণে বারবার পত্র দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না ফলে অনেক জটিল জরুরি রোগীর চিকিত্সাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
