কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:২৬

কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক সৌরভ বিশ্বাসকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন তাকে এই দণ্ড প্রদান করেন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার রাতে সৌরভকে দুই পিস ইয়াবাসহ কিশোরগঞ্জ রেল স্টেশন সংলগ্ন সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ। সৌরভ শহরের বত্রিশ এলাকার ননীগোপাল বিশ্বাসের ছেলে। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় উল্লেখিত দণ্ড দেন বিচারক। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।