রংপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:২৭

রংপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে রশীদ বাবু, (ভোরের ডাক) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সরকার (মাছরাঙা টিভি) এবং কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ সরকার (দৈনিক জনকণ্ঠ) নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহসভাপতি পদে আবু তালেব ও মোনাব্বর হোসেন মনা, যুগ্ম সম্পাদক পদে মানিক সরকার মানিক, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে রেজাউল ইসলাম বাবু এবং কার্যকরী সদস্য পদে খন্দকার গোলাম মোস্তফা বাটুল, জয়নাল আবেদীন, জাকির হোসেন ও জাভেদ ইকবাল নির্বাচিত হয়েছেন। এর আগে দপ্তর ও যোগাযোগ সম্পাদক পদে সিদ্দিকুর রহমান ও ক্রীড়া সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বাপ্পী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।