তালায় পূজা বিশ্বাস (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের অমল বিশ্বাসের মেয়ে এবং পার্শ্ববর্তী জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার নিজ বাড়িতে পূজা এ ঘটনা ঘটালে মুমূর্ষু অবস্থায় তালা হাসপাতালে চিকিত্সাধীন ছিল। অবশেষে শুক্রবার রাতে সে মারা যায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
