সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে হজ্ব পালন করতে গিয়ে মো. লুত্ফর রহমান (৬৫) নামে এক হাজীর মত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে। গত বুধবার রাতে তিনি মক্কা শরীফে মৃত্যু বরণ করেন বলে আজ শনিবার হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম নিশ্চিত করেন।
প্রধান শিক্ষক আব্দুল আলীম জানান, গত ১০ জুলাই হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন (৭০) এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর মিয়া (৭৫) এর সঙ্গে হাড়িয়ে উচ্চ বিদ্যালয়ের সাবেক করনিক মো. লুত্ফর রহমান (৬৫) হজ্ত পালন করতে সৌদি আরবের মক্কা শরীফে যান। গত বুধবার রাতে মক্কা শরীফে নামাজরত অবস্থায় তিনি অসুস্থ বোধ করলে হাজীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সৌদি আরবের বাদ যোহর নামাজে জানাযা শেষে মক্কা শরীফেই তাকে দাফন করা হয়েছে।
