মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:৩৭

আজ রবিবার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দুই বছর আগে ২৮ জুলাই মুক্তিযুদ্ধে কিংবদন্তি সেনানায়ক সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার জন্মভূমি পিরোজপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এ দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পারিবারিক জামে মসজিদে কোরআন খতম, কলেজ হতে সমাধিস্থল পর্যন্ত শোকর্যালি, এরপর কলেজ মিলনায়তনে মরহুমের কর্মজীবনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া রাজধানী ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন সংগঠন মেজর জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন করবে।