র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড যা ‘সনি-র্যাংগস’ নামে সর্বাধিক পরিচিত, শনিবার সাউথইস্ট এশিয়ার সর্ববৃহত্ সনি সেন্টার- সনি ফ্ল্যাগশিপ স্টোর, লেভেল-৬, টাওয়ার পার্ট, বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ, ঢাকা-১০০০-এ ‘বৈশাখী সংগীত প্রতিযোগিতা’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘বৈশাখী সংগীত প্রতিযোগিতা’ পাওয়ার্ড বাই র্যাংগস দেশি কারাওকে অনুষ্ঠানটি শুরু হয় পহেলা বৈশাখকে উপলক্ষ্য করে ১৩ এপ্রিল ২০১৯ এবং শেষ হয় ৩০ এপ্রিল। অসংখ্য ভিউয়ার, ভিউয়িং মিনিট, কমেন্ট্স, লাইক এবং বিচারক প্যানেলের ভোটিং-এর ভিত্তিতে বিজয়ীদের নির্ধারণ করা হয়। বৈশাখী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ী কে এম মেহেদি হাসান (ইনসপেক্টর অব পুলিশ- সনি-র্যাংগস সোনারতরী সিটিপি হতে অংশগ্রহণকারী), দ্বিতীয় পুরস্কার বিজয়ী মোঃ মেহেদি হাসান (শিক্ষক- সনি সেন্টার-বসুন্ধরা হতে অংশগ্রহণকারী) এবং তৃতীয় পুরস্কার বিজয়ী নাহিদ সুলতান (ব্যবসায়ী- সনি ফ্ল্যাগশিপ স্টোর থেকে অংশগ্রহণকারী)-এর কাছে পুরস্কার হস্তান্তর করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
