উচ্চ শিক্ষার মানোন্নয়ন নিয়ে সেমিনার

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:৩৮

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে শনিবার ‘উচ্চ শিক্ষার মানোন্নয়ন : প্রতিবন্ধকতা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বিশেষজ্ঞ ও আই,ই,আর, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুুশফিক এম. চৌধুরী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি