বটিয়াঘাটায় অধ্যক্ষসহ ১১ শিক্ষকের কাছে ৩৫ লাখ টাকা চাঁদা দাবি

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:৩৮

সরকারি বটিয়াঘাটা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষসহ ১১ শিক্ষকের কাছে ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি। এ ব্যাপারে  অধ্যক্ষসহ ঐ ১১ শিক্ষক বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন। কলেজ অধ্যক্ষ অমিতেষ দাশ জানান, গত ২৩ জুলাই বেলা ১টা ৪২ মিনিটের সময় ০১৭৬৫৮৬৮৪৫৯ নম্বর সিম থেকে আমার মোবাইলে ফোন আসে। বিপ্লব ও তার কমান্ডার ওহিদুজ্জামান নামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ও জনযুদ্ধের সদস্য পরিচয় দিয়ে বলেন, পার্টির আহত সদস্যদের চিকিত্সার জন্য ৩৫ লাখ টাকা প্রয়োজন। না দিলে পরিবারের সব সদস্যকে হত্যা করবে। তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। কলেজের ১১ জন শিক্ষকের ব্যক্তিগত ফোনে কথা বলে একই দাবি জানায়। থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা পল্লবী থানা এলাকা থেকে ফোনটি ব্যবহার করা হয়। তবে দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।