স্বচ্ছ পানিতে অ্যাডিস মশা ডিম পাড়ে। ড্রেনের দুর্গন্ধযুক্ত ময়লা পানি এদের পছন্দ নয়। তাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু মশা বংশ বিস্তার না করতে পারে। যদি কাউকে ডেঙ্গু মশা কামড় দেয়, তাহলে কিছু উপসর্গ দেখা দেয়। যেমন শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে মাথায়, চোখের পেছনে, হাড়, কোমর, পিঠসহ অস্থিসন্ধি ও মাংসপেশিতে তীব্র ব্যথা অনুভূত হয়। জ্বর হওয়ার চার থেকে পাঁচ দিন পর সারা শরীরে লালচে দানা দেখা যায়, সঙ্গে বমি বমি ভাব বা বমি, অতিরিক্ত ক্লান্তিবোধ করা, রুচি কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে। এই উপসর্গগুলো দেখা গেলেই চিকিত্সকের শরণাপন্ন হতে হবে। আর অ্যাডিস মশা সাধারণত সূর্যোদয়ের আধা ঘণ্টার মধ্যে ও সূর্যাস্তের আধা ঘণ্টা আগে কামড়াতে পছন্দ করে। তাই এই দুই সময়ে মশার কামড় থেকে সাবধান থাকুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে পরামর্শ দিন।
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর
