‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগান সামনে রেখে রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদের অঙ্গ সংগঠন পল্লীমা গ্রীনের উদ্যোগে গতকাল এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও মশা নির্মূলে ওষুধ ছিটানো হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড, উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড ও হেল্প এন্ড ইসমাইল ফাউন্ডেশনের সহযোগিতায় সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, পল্লীমা সংসদের সভাপতি আসাদুর রহমান নাসিম, পল্লীমা গ্রীনের চেয়ারম্যান লুতফর রহমান, হাফিজুর রহমান ময়না, মোশাররফ হোসেন, আউয়াল কামরুজ্জামান ফরিদ, সোলায়মান খান রুবিন ও ডা. শিবলী রহমান। —প্রেস বিজ্ঞপ্তি
