কাউখালীতে আওয়ামী লীগ নেতা নুরুল হকের মৃত্যুতে শোক সভা

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:১৮

কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ আইনজীবী, মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট এম নুরুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

শনিবার (২৭ জুলাই) বিকেলে সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভানু প্রতাপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। বক্তব্য দেন আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মরিরুজ্জামান পল্টন, কাজী মাসুদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, জাকির হোসেন দুলাল, ভান্ডারিয়া আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক মন্টু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য এবং মরহুম নুরুল হকের কন্যা শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।

আরো পড়ুন: ডেঙ্গু হলে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খাওয়াবেন না

উল্লেখ্য, গত ১৪ জুন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম নুরুল হক নিজ বাসায় ইন্তেকাল করেন।

ইত্তেফাক/এমআই