ঢাকায় চীনা দূতাবাসের আয়োজনে ‘চীনা সংস্কৃতি মাস ২০১৯’ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের নাট্যদল এসেছে ঢাকায়। গতকাল চীনা নাট্য দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থিয়েটারে রবীন্দ নাথের নাটক ‘চিত্রা’ মঞ্চস্থ করে। ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফরের অংশ হিসেবে নাট্য দলটি আজ শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ করবে রবীন্দ নাথের চিত্রা ও ‘রথযাত্রা’ নাটক দুটি। বাংলাদেশের সংস্কৃতিকে চীনা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে।
