আর্থিক ক্ষতিপূরণ, সুদমুক্ত কিস্তি, নিম্নমান সামগ্রী অপসারণ, দুর্নীতি-অনিয়ম দূরীকরণসহ নানা দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজউক উত্তরা এপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতি (রুয়ামস)।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সুদমুক্ত কিস্তি সুবিধা প্রদানসহ লিফট, জেনারেটর, সাব-স্টেশন, ফায়ার হাইড্রেন, সোলার, সিসিটিভি, এসটিপি, পয়নিষ্কাশন প্রতিটি ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি আছে তা দূর করার দাবি জানান। তারা প্রকল্পে নিরাপত্তা প্রদান, স্ট্রিট লাইট স্থাপন, বিআরটিসির বাস চালু ও জসীম উদ্দীন সড়ক ও ডিওএইচএস সংযোগ সড়ক নির্মাণেরও আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. হামিদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুজ্জামান, মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
