ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প চুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৯

কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারসহ সারা দেশে বস্তি পুনর্বাসন দাবিতে গত ৯ আগস্ট থেকে টানা ৪২ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম বলেন, ‘আমাদের যৌক্তিক দুটি দাবি আদায়ের লক্ষ্যে টানা ৪২ দিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অনেক বস্তিবাসি অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় ছটফট করছে। আমাদের আন্দোলনে পুলিশ নিরাপত্তা সহযোগিতা না করে উল্টো আন্দোলনের স্থান ত্যাগ করার জন্য দুই দিন ধরে ভয়-ভীতি ও চাপ প্রয়োগ করছে। এমনকি পুলিশ মিছিল ও সমাবেশ করতে বাধাও দিচ্ছে।’

তিনি আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি দুটি মেনে না নিলে ২৮ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা সর্বস্তরের জনতাকে নিয়ে রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করার ঘোষণা দেন।

ইত্তেফাক/এএম