মগবাজারে রেস্টুরেন্টে আগুন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭

রাজধানীর মগবাজারে অবস্থিত তাকওয়া হাসপাতালের পাশে কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে মাত্র ২৬ মিনিটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাজাহান হোসেন।

তিনি জানান, ‘প্রথমে আমাদের কাছে মেসেজ আসে তাকওয়া হাসপাতাল থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাশের কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে ছোট পরিসরে আগুন ধরে যায়। আমাদের দুটি ইউনিট তা দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং রাত ১২টা ৫১ মিনিটে আগুন সম্পূর্ণ নিভে যায়।’

 

ইত্তেফাক/এএম