আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসব: এ্যানি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসবো। তারেক জিয়াকে নির্বাচিত করে নিয়ে আসবো।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, যদি খালেদা জিয়া ও তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে হয়, তাহলে এখন থেকে প্রধান কাজ হলো আমাদের মা-বোনদেরকে কেউ যেন ভুল বুঝাতে না পারে।

তিনি আরও বলেন, আমগো গেরামের (গ্রামের) মহিলারা কোনো দিন আওয়ামী লীগ করেনি। আপনারা খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। খালেদা জিয়াকে আপনারা বুয়া বুয়া (আপা) কই হান (পান) খাওয়াইছেন। খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আপনাদের চোখের পানি পড়েছে। নামাজের বিছানায় ছিলেন, দোয়া করেছেন। সুতরাং খালেদা জিয়ার দল হল বিএনপি, ধানের শীষ এবং এ্যানি চৌধুরীর পার্টি।

ইত্তেফাক/এমএএস