কে কত বড়োলোক এ নিয়ে বিতর্ক হচ্ছে। একজন বলল, আমার বাবা এত বড়োলোক যে তার পাইপ খেতেই লাগে তিনজন।
‘কী রকম?’
‘যেমন ধর একজন পাইপটা পরিষ্কার করে, একজন তামাক ভরে আরেকজন আগুন ধরায়।
‘আরেকজন?’
আরেকজন পাইপটা টানে’।
‘কেন তোর বাবা টানে না?’
‘না আমার বাবার তামাক খাওয়ার অভ্যেস নেই কি না।’
—ডাক্তারবাবু আমার হাতের আঙুল ভীষণ কাঁপে।
—নিশ্চয়ই আপনি প্রচুর মদ্যপান করেন?
—দূর খেতে আর পারি কই সব চলকে পড়ে!
