এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক জাকের আলী অনিক।
চোটের কারণে ভারতের বিপক্ষে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। এছাড়াও ভারতের বিপক্ষে একাদশে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল।
লিটনের জায়গায় একাদশে এসেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়াও একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন।
অন্যদিকে পরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা দলটিই বাংলাদেশের বিপক্ষে আবার মাঠে নামছে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

