দীপ্ত টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো আঁধার’।
ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, একদিকে আরজুর শর্ত, অন্যদিকে রাশিদার চোখ রাঙানি, এই দুই চাপের মধ্য দিয়েই এগিয়ে চলে শাহীন আর জ্যোতির গল্প। অন্যদিকে সিঙ্গাপুর থেকে ফিরে মাহিন আবিষ্কার করে অপূর্ব আর নন্দিনীর মধ্যে চলছে প্রেম। নন্দিনীর ওপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যায় মাহিনের। সবাইকে চমকে দিয়ে মাহিনের আস্থাভাজন হয়ে ওঠে রাইসা। সবার মনে একটাই প্রশ্ন—হঠাত্ কেন রাইসা এত বিশ্বস্ত হয়ে উঠলো মাহিনের?
ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে রচিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেম প্রমুখ।
