সুনামগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২০:৫৭

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জে রবিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে সুনামগঞ্জ কালেক্টরেট হতে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভা মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ।