ফুটবল খেলা শেষে সহপাঠীদের সঙ্গে খালে গোসল করতে নেমে নিখোঁজ পাহার হাওলাদার (১৪) নামের এক স্কলছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার বিকালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর-বাকাই খাল থেকে ঐ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত পাহার হাওলাদার খাঞ্জাপুর গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
গৌরনদী মডেল থানার ইনসপেক্টর (তদন্ত) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত স্কুলছাত্রের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার স্বজনরা দাফন করেছে। শুক্রবার সন্ধ্যায় স্কুলমাঠে সহপাঠী সঙ্গে পাহার হাওলাদার ফুটবল খেলা শেষে পার্শ্ববর্তী খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল।
