হিলিতে ফেনসিডিলসহ যুবক আটক

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২০:৫৯

দিনাজপুরের হিলিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মো. ফেরদৌস রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার ভোরে আনসার ব্যাটালিয়নের সদস্যরা ১৪৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। আটক ফেরদৌস উপজেলার ধরন্দা গ্রামের রানা মিয়ার ছেলে। দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

হিলি ১১ নম্বর আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল মজিদ জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরের পেছনের রাস্তা দিয়ে ফেরদৌস মাথায় একটি বস্তা নিয়ে যাচ্ছিল। এসময় বস্তায় তল্লাসি করে ১৪৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। এ ব্যাপারে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।