লালমোহনে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকার মেঘনা নদীর পাড় থেকে এই লাশটি উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, লাশের পরনে শুধু একটি আন্ডারওয়্যার রয়েছে। এছাড়া গায়ে সবুজ রঙের হাফহাতা গেঞ্জি, কোমরে কাইতনের সঙ্গে একটি তাবিজ রয়েছে। লাশটির দুই পা নাইলন রশি দিয়ে বাঁধা।
