ছাতকে আলোচিত মেহেদী হাসান রাব্বী হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে পূর্ব নোয়ারাই গ্রামের বাসিন্দা পৌর কাউন্সিলর লিয়াকত আলী, তার ভাই আমির আলী, গ্রামের তাজিম, সোহাগ, অপু, মুক্তার আলী, তারেক আহমদ, জামিল আহমদ, আন্ধারীগাঁও গ্রামের সানি, নোয়ারাই ইসলামপুর গ্রামের জাহাঙ্গির আলম, খুর্শেদ আলম অর্নব, ব্যাংক কলোনী এলাকার বাবু আহমদসহ ১৭ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার চার দিনের মাথায় এ মামলা দায়ের করা হয়। ২৩ এপ্রিল মঙ্গলবার রাতে সিমেন্ট কারখানার ৪নং এলাকায় কুপিয়ে জখম করে মেহেদী হাসান রাব্বীকে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে। মেহেদী হাসান রাব্বী শহরের নোয়ারাই এলাকার আলমগীর হোসেনের পুত্র।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
