গুজব সৃষ্টিকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০২

দেশব্যাপী সামাজিক অস্থিরতা ও গুজব সৃষ্টিকারী এবং ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে এডাব সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন হয়। আরডিএস এর সুনামগঞ্জ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. মাজানুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার পরিচালক নির্শল ভট্টাচার্য, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজিআরা শাম্মী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।