চাটখিলে ইয়াবাসহ গ্রেফতার সাত

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০৩

চাটখিল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত শুক্র ও শনিবারে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ১৫৭ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে—চাটখিল উপজেলার রমাপুর গ্রামের মো. আশরাফ, প্রসাদপুর গ্রামের মো. শাহিন, উত্তর রামদেবপুর গ্রামের মো. রিয়াদ, রেজ্জাকপুর গ্রামের মো. শাহিন, চাঁদপুর জেলার হাজীগঞ্জের সাগর চন্দ্র, রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের মো. মহিন উদ্দিন।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।