কুমিল্লায় ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০৩

কুমিল্লায় ট্রাকভর্তি ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ পাচারকালে জব্দ করা হয়েছে। বন বিভাগের একটি দল রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকা থেকে ট্রাকটি জব্দ করে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। বিকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, ২৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে।