জাজিরায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০৩

শরীয়তপুরের জাজিরায় চার বছরের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার মতিসাগর মৌলভিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আ?রিয়ান ঐ গ্রামের রাজু সিকদারের ছেলে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে—এমন তথ্য হাসপাতাল থেকে জানানো হয়েছে। ঐ শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।