ছেলেধরা গুজবে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার বড়াইগ্রাম উপজেলার ১৫২টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল-মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের নির্দেশনা অনুযায়ী একযোগে এ সমাবেশ হয়।
এ উপলক্ষ্যে উপজেলার চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
